দাগনভূঞায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৭-২৩ ১৬:৩৮:২০
image

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৩৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সরকার। পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৩৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) আবু সাঈদ মজুমদার।
জেলা গবেষণা কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা, অভিভাবক মো. জসিম উদ্দিন, শিক্ষার্থী জোবায়দা ইয়াছমিন জিবু প্রমুখ।