ওই জুই ফুলে কি গন্ধ ছড়ালো
আমার মন যে হারালো হারালো।
আমি কি যে করি ভেবেই মরি
কৃষ্ণচূড়া পথে ছড়ালো ছড়ালো।
মালতির মালা বাড়ায় শুধু জ্বালা
হাসনাহেনা কি কথা বলিলো বলিলো।
কদম্ব বনে সখিদের সনে
রাধা যে আজ চলিল চলিল।
জুথিকার শারি হেরি সারি সারি
শ্যামের ও নাচন লাগে লাগে
যমুনা যুবতি হেরি যে তাই ও ভাই
লাজুকলতায় জাগে জাগে।
আহা! কি সুন্দর এ মধুর লগন,
প্রেম তৃষ্ণা জাগে জাগে ।।।