সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চৌগাছার জনপ্রিয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার”। যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মোঃ শিমুল হোসেনের মেয়ে মোছাঃ জান্নাতি খাতুনের পাঁচ মাসের শিশুর জন্য ৪৫০০ (চার হাজার পাঁচশত) টাকা মূল্যের গুঁড়ো দুধ সহায়তা হিসেবে প্রদান করেছে সংগঠনটি।
আজ রবিবার (২০ জুলাই) বিকেলে সংগঠনের একাধিক সদস্য শিশুটির হাতে এই গুঁড়ো দুধ তুলে দেন। জান্নাতির পরিবারে নেমে আসে চরম দারিদ্র্যের ছায়া। পিতা একজন দিনমজুর, যার দৈনিক আয়ে কোনোভাবে চলে সংসার। পাঁচ মাসের শিশুটিকে মায়ের দুধ না মেলায় বিকল্প হিসেবে দুধ কিনে খাওয়ানোও ছিল দুঃসাধ্য।
এই দুঃসময়ে “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্যের আবেদন করলে, সংগঠনটি দ্রুত সাড়া দিয়ে শিশুটির জন্য প্রয়োজনীয় দুধ সরবরাহ করে। ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ এই স্লোগানকে সামনে রেখে তারা দেশের অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি।”