শা হ নে ও য়া জ মি ঠু

  • রাজপথে নরমাংস
  • ২০২৩-০৮-১৮ ২২:২৬:৩৪
image

রাজপথের নারী এখন সুস্বাদু লোভনীয় নরমাংস 
আবরূ ছিঁড়া ছিঁড়ি করে লোলুপ নরকুত্তা
স্বামী, সন্তান, ভাই অথবা বাবার আর্তনাদে 
বাতাস কাঁদলেও নিরুপায় মানবতা 
পথিকের চেয়ে ভয় হাঁটে হনহন, দহন পায়ে
অসহায় প্রতিবাদ মনুষ্য ডুবিয়ে মারে অনুতাপ জলে

গা বাঁচানো শহর
মরেও বেঁচে থাকা বহুতলের নগর
গন্তব্যপথ, প্রিতম সিঁড়ি রক্তাক্ত
পায়ের ছাপ, মানুষখেকো অমানুষের পায়ের ছাপ
বিচ্ছিন্ন সাহস, আইনের ভয়
বাঁচাতে পারেনা বর্ণবিহীন জাগরণ
 
জনতার ভীড়েও
নারীর সম্ভ্রম কুত্তায় আঁচড়াই 
মায়ের কাছেপিঠে পরবাসী জীবন নির্জনে কাঁদে নির্ঝর 
স্বার্থ জ্বরে নারী নেতাও অক্ষম রোগে আক্রান্ত, তাই
নির্বিঘ্নে নারীমাংস ঠোকরায় শকুন পুরুষ 
আর্তচিৎকারে কম্পিত বাতাসে ঘন মেঘ জমে
প্রতিবাদ নিরুপায়, ডুবে মরে অনুতাপ জলে

আহা! দেশ আমার!
রাজপথে চলা নারী সুস্বাদু এক লোভনীয় নরমাংস!