কা জী দি ল রু বা র হ মা ন

  • জেগে আছো
  • ২০২৩-০৮-১৮ ২২:১২:৪৩
image

হে আমার দেশের স্থপতি 
তুমি জেগে আজো বাংলার
ঘরে ঘরে সারে ষোল কোটি 
যুবা বৃদ্ধ রমনীর হ্রদ মাঝারে।
হে পিতা বাঙালীর জনক তুমি  
বেঁচে আছো পূর্ণিমার জ্যোস্নায়,
বসন্তে নির্মলেন্দু গুণের কবিতায় 
একটি গোলাপ হয়ে।
হে সমগ্র বাঙালি জাতির বন্ধু  
তুমি আরো একবার হুঙ্কার হয়ে
আসো রেস ক্রোস
ময়দানে হাতে হাতে তুলে দাও
লাল সবুজের পতাকা জনগনে। 
হে শিক্ষাগুরু দেশেকে ও দেশের 
মানুষকে নিঃস্বার্থ  ভালোবাসার 
যে মহিমায় তুমি নিজেকে করেছো
মহৎ এদেশের মানষকে সেই শিক্ষায়
আরো একবার  শিক্ষিত  করো।
হে মহিম পৃথিবীর পথে পথে অঙ্কিত
হবে একদিন তোমার প্রতিকৃতি,
হাজার গোলাপ সুভাস ছড়াবে
কৃষ্ণ চূড়া, রাধাচূড়া লাল ছড়াবে
ডালে ডালে,'আবার আসিবো ফিরে 
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
জীবনানন্দের কবিতায় ফিরে
আসবে বারে বারে'