পূর্ণ রাষ্ট্র চাই

  • রতন মাহমুদ
  • ২০২৫-০৭-১৭ ২৩:৪২:৫৮
image

একা একা সমাজের মধ্যে থেকেও সযত্নে গা বাঁচিয়ে চলার পথ পরিত্যাগ করুন। পৃথিবীতে কোথায়ও কখনও সবাই মিলে কোনো কাজ করে নি। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটা-সেটা নিয়ে সবসময় কলহ-বিবাদে লিপ্ত থেকেছে। তারপরও সঠিক নেতৃত্বের গুণে সমাজের, দেশের সার্বিক সাফল্য হয়েছে। তাই আসুন আমরা দেশের বর্তমান বিপর্যস্ত অবস্হাটিকে অনুধাবন করার চেষ্টা করি। পৃথিবী আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে, বদলে গেছে।
দেশের অধিকাংশ মানুষ সমাজ নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্হাকে সমর্থন করতে প্রস্তুত। রাজনৈতিক নিরাপত্তার কথা না ভেবে যাঁরা বর্তমান ব্যবস্হাপনার বিরোধিতা করছেন, পরিতাপের বিষয়, তারা অনেকেই সরাসরি রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত।
এর বাইরে কৃষক, মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বেকার ভবঘুরের জীবন বৃত্তান্ত পর্যালোচনা করলে আমরা একই মীমাংসায় উপনীত হতে পারি। কারণ, সকল সংগঠন মূলত এক। যে নৈতিক মনোভাব বাতাসকে সুগন্ধী করে, শস্যের মধ্যে জন্মায়, জলরাশিকে উর্বরতাশক্তি দান করে, মানুষ সেই নৈতিক শক্তিকে নিজের আত্মার মধ্যে গ্রহণ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমি খুব সরল ইশারায় একটি শান্তির পথ খোঁজার চেষ্টা করেছি। যারা এর বাইরে কিছু ভাবছেন তাদের বলবো, নিশ্চয়ই অতীব ভয়ংকর বিস্ময় অনুভব করার অপেক্ষায় থাকুন। দেশের সর্ব বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের তীক্ষ্ণ নখওয়ালা হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে, ঠিক যেমন করে আইভি লতা জড়িয়ে ধরে ওক গাছকে।
অতএব সাধু সাবধান।