চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমির মালিকানা নিয়ে দ’ুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি প্রথমে জমিতে এবং পরে হাসপাতালে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাসপাতাল থেকে গ্রেপ্তার হয়েছেন ৭ জন।
স্থানীয়,হাসপাতাল,পুলিশ এবং এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রাম এলাকায় সংঘর্ষ বাধে রহনপুর পৌর পুরাতন বাজার এলাকার মৃত আজাহার উদ্দিন টুনুর ছেলে রহনপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফকরুল ইসলাম মানিক (৪০) পক্ষের সাথে রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার (মিরাপুরের নিকটের গ্রাম) মৃত আবুল হোসেনের ছেলে সোহরুল ইসলাম(৪৮) পক্ষের। এ সময় উভয়পক্ষ দেশী অস্ত্র, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মিরাপুর গ্রামবাসী এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে নিয়ে গেলে সেখানে পুলিশর উপস্থিতিতে হামলা করে মানিকের লোকজন। এ সময় হাসপাতাল কম্পাউন্ড সহ হাসপাতালের সামনের সড়ক এবং বিভিন্ন অংশে আবারও সংঘর্ষ শুরু হলে পুলিশ হাসপাতাল এলাকা থেকে মানিক গ্রæপের ৭ জনকে গ্রেপ্তার করে। বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তঁাঁদের আদালতে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, সকাল ১১টার দিক থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত হাসপাতালে রোগি আসে এবং দু’পক্ষের সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন,জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় আহত দু’পক্ষের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ব্যাপারে সোহরুল ইসলাম ২৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে থানায় এজাহার দিয়েছেন। মামলা রেকর্ডেও বিষয়টি প্রক্রিয়াধিণ। ওসি আরও বলেন, মানিক ভাড়াটিয়া লোক নিয়ে জমি দখল করতে গিয়ে সংঘর্ষের সূচনা ঘটায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।