চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৮ ১৯:৫৬:১২
image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ শুক্রবার (১৮ই আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। তিনি ২১ থেকে ২৪শে আগস্ট দক্ষিণ আফ্রিকায় সফর করবেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর বলেছিলেন, ‘ব্রিকস এবং আফ্রিকা’ থিমের আওতায় আগামী ২২ থেকে ২৪শে আগস্ট ব্রাজিল, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা একত্রিত হবেন।