পাঁচ ম্যাচের দুর্দান্ত জয়যাত্রা, লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণভাগে টানা গোলের উৎসব-সব মিলিয়ে ইনটার মায়ামি যেন ছিল অপ্রতিরোধ্য। তবে অবশেষে সেই জয়রথ থেমে গেল সিনসিনাটির মাঠে এসে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মেজর লিগ সকারে (MLS) ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে মায়ামি।
মাত্র ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচে নামা ক্লান্ত মায়ামি দল সিনসিনাটির গুছানো গেমপ্ল্যানের সামনে দাঁড়াতেই পারল না। ১৮ মে’র পর এই প্রথম এমএলএসে হারের মুখ দেখল তারা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক এফসি সিনসিনাটি। ম্যাচের মাত্র ১৬ মিনিটেই বাঁ দিক থেকে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। এটি ছিল চলতি মৌসুমে তার চতুর্থ গোল।
প্রথমার্ধেই সিনসিনাটি নেয় ৭টি শট, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। মায়ামি রক্ষণভাগ বারবার চেষ্টা করেও সিনসিনাটির গতিময় আক্রমণ ঠেকাতে পারেনি।
শরীর ও মন দুইদিক থেকেই ক্লান্ত ছিল মায়ামির খেলোয়াড়রা-এটা বোঝা গেল ম্যাচজুড়ে। লিওনেল মেসিও ছিলেন অনেকটাই নিষ্প্রভ, আক্রমণভাগের আরেক তারকা লুইস সুয়ারেজও ছিলেন ছায়া হয়ে।
মায়ামি পুরো ম্যাচে একমাত্র উল্লেখযোগ্য সুযোগ পায় দ্বিতীয়ার্ধে, কিন্তু সেটিও গোলকিপারের দৃঢ়তায় প্রতিহত হয়।
সিনসিনাটির রক্ষণভাগ ছিল ম্যাচের অন্যতম হিরো। পরিকল্পিত ও সংগঠিতভাবে তারা মায়ামির প্রতিটি আক্রমণ ভেস্তে দেয়। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তাদের এই জয়ে এমএলএস পয়েন্ট টেবিলেও উল্লম্ফন ঘটেছে।
একটানা ম্যাচ খেলার কারণে ইনটার মায়ামির খেলোয়াড়দের মধ্যে স্পষ্ট ক্লান্তি দেখা যাচ্ছে। এই হার মেসিদের জন্য হতে পারে সতর্কবার্তা, বিশেষ করে মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে পা রাখার সময়।
কিওয়ার্ডস:ইন্টার মায়ামি বনাম সিনসিনাটি ২০২৫,মেসির দলের হারের খবর,এমএলএস ২০২৫ ফলাফল,মায়ামি ক্লাব ফুটবল বিশ্লেষণ,লিওনেল মেসি ম্যাচ পারফরম্যান্স