জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে সারাদেশে ১৬ জুলাই একযোগে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে বরিশাল বিআরটিএ। সরকারি নির্দেশে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন, র্যালী, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বরিশাল সার্কেল অফিস।
বুধবার সকাল ১২ টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছে সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ,মোটরযান পরিদর্শকসহ অন্যান্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর পল্লব কুমার রায়, সার্জেন্ট মোঃ বাচ্চু মিয়াসহ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। পথসভা ও র্যালীর শুরুতেই জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন র্যালী ও পথসভায় উপস্থিত অতিথিরা।
এ বিষয় সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ বলেন, জুলাই আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণের সরকারি নির্দেশনা অনুযায়ী শহীদ দিবস পালন করেছি। এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছি।