গোপালগঞ্জে নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ব্লকেড কর্মসূচী পালন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৭ ০০:৫৬:৪৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বøকেড কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায়  পৌনে এক ঘন্টাব্যাপী জেলা শহরের শান্তিমোড় থেকে বিশ^রোড মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং অবস্থানের মধ্যে দিয়ে  শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে এনসিপি কেন্দ্রীয় ও জেলা সমন্বয় কমিটি,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ-অধিকার পরিষদ জেলা শাখার প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
বুধবার বিকাল থেকেই কিছু গণ-অধিকার পরিষদ  এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী জুলাই শহিদ দিবস পালন এবং গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রার জন্য শহরের শন্তিমোড়ে অবস্থান করছিলেন। পরে কেন্দ্রীয় নির্দেশনায় সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পৌঁছুলে  যৌথ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি  বিশ্বরোড মোড়ে কিছু সময় অবস্থান নিয়ে  ‘বøকেড’ শ্লোগাণ দিতে থাকে। পরে আবার মিছিলটি শান্তিমোড়ে ফিরে গিয়ে কর্মসূচী শেষ হয়।
এদিকে  ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বিশ^রোড মোড়ে বøকেড চলাকালে সোনমসজিদ মহাসড়ক, রাজশাহী মহাসড়ক এবং জেলার উপজেলাগুলোর প্রধান সংযোগ সড়কে  কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়।
কর্মসূচীতে অংশ নেন এনসিপি কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল,এনসিপি শ্রমিক ঊইং কেন্দ্রীয় সদস্য   মনিরুল ইসলাম,জেলা সমন্বয় কমিটি আহব্বায়ক আলাউল হক,যুগ্ম আহব্বায়ক বায়েজিদ ইসলাম জীবন,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক আব্দুর রাহিম,সদস্য সচিব সাব্বির আহমেদ,গণ-অধিকার পরিষদের মোত্তাসিন বিশ^াস প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, জনদূর্ভোগ ও চলমান এইচএসসি পরিক্ষা বিবেচনায়  কেন্দ্রীয় নির্দেশনায় তাৎক্ষনিক বøকেড কর্মসূচী পালন করা হলেও তা সংক্ষিপ্ত করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, কর্মসূচী  ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।