মো বা র ক হো সে ন

  • একটি লোকগান
  • ২০২৫-০৭-১৬ ১৩:১৭:২৯
image

মন চলে যায় মনের ঘরে
প্রাণ চলে যায় প্রাণে,
তোমার সনে পিরিত আমার
জানে সবাই জানে।।

আম গাছে আম গো সখা 
জাম যে জামের গাছে,
চোখে চোখে কও না  কথা
কে আর আমার আছে।
তুমি আমার রসিক বন্ধু 
বারোসিয়া গানে।।

ঘুঘু ডাকে শালিক ডাকে
ডাকে ময়না, টিয়া,
মনের সাথে মন বান্ধিয়া
বাইন্ধা রাখছো হিয়া।
তুমি আমার কালো কোকিল
বসন্ত বাগানে।।

নদীর বুকে ঢেউ গো সখা
উথালপাথাল করে,
শ্রাবণ মেঘে অঝোর ধারা 
ঝইরা ঝইরা পড়ে।
তুমি আমার পারের নাইয়া
উজান ভাটির টানে।।