চাঁপাইনবাবগঞ্জে পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্মশুড় গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৩ ২১:০৬:২২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে তরুনী (১৮) পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক একমাত্র আসামী টুলু আলী (৫০)  নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের সালামপুর গ্রামের গাজলুর  রহমানের ছেলে। র‌্যাব জানায়,গত শনিবার দিবাগত রাত ১টার দিকে (রবিবার,১৩ জুলাই) রাত ১টার দিকে কানসাট ডোবরা এলাকা হতে চাঞ্চল্যকর ঘটনার হোতা টুলু গ্রেপ্তার হন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাাঠানো প্রেসনোটে  এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। এজাহার সূত্রে র‌্যাব জানায়, প্রায় ৫ বছর পূর্বে টুলু আলীর ছেলের সাথে ধর্ষিতার বিয়ে হয়। বিয়ের পরপরই টুলুর কূনজর পড়ে  ছেলে বউ এর দিকে। সূযোগ বুঝে তিনি বিভিন্ন সময় অশ্লীল কথাবার্তা বলে মেয়েটিকে উত্যক্ত করতেন এমনকি কুপ্রস্তাব দিতেন। বিষয়টি গৃহবধু তাঁর স্বামী ও স্বামীর পরিবারকে জানালেও কোন ফল হয় নি। বরং তাঁর শ্মশুর দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন।
এরই ধারাবাহিকতায় গত ২ জুন সন্ধ্যায় বাড়িতে মেয়েটির স্বামী ও শ্মাশুড়ি না থাকার সূযোগে টুলু পূর্ব পরিকল্পনামত পুত্রবধুকে জোরপূর্বক ৪টি ঘুমের ওষুধ খাইয়ে  ঘুম পাড়ায়। এ সূযোগে  আসামী তাঁকে ধর্ষণ করে।  গভীর রাতে তরুনীর ঘুম ভাঙ্গলে আসামী  মেয়েটিকে প্রাণে মারার হূমকি দিয়ে আবারও জোরপূর্বক দফায় দফায় ধর্ষণ করে ও ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়।
এরপর গত ৪ জুন মেয়েটি তাঁর নানাবাড়ি গিয়ে স্বজনদের ঘটনা জানায়। কিন্তু ওইদিনই আসামী মেয়েটির নানবাড়ি গিয়ে মেয়েটিকে নিয়ে আসার চেষ্টা করলে তাঁকে আটক করে  শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদে জমা দেয়া হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে আসামীর স্বজনরা ঘটনাটি মীমাংসার কথা বলে  ইউনিয়ন পরিষদ থেকে টুলুকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে পলাতক হন টুলু। পরে এ ঘটনায় মেয়েটি গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর র‌্যাবের অভিযানে রবিবার গ্রেপ্তার হন টুলু। তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, আসামীকে রবিবার বিকালে আদালতে পাাঠানো হয়েছে।