রী তা রা য়

  • স্নেহের বৃষ্টি,
  • ২০২৫-০৭-১৩ ১২:৫১:৫৬
image

ঝরছে আগুন,পুড়ছে মানুষ
চাতক জল চাইছে।
কোন কারনে অনাবৃষ্টি
ধুধু ধুলো উড়ছে।

প্রভু তোমার ভালোবাসার
একি দারুণ রুপ।
ভুগছে শিশু, ভাগছে বৃদ্ধ
আকাশ জুড়ে ধূপ।

সবুজ মাঠ যে,শূণ্য এখন
মাটির ঢেলা গড়ছে।
কার পাপেতে, জনাকীর্ণে
ধুঁকে ধুঁকে মরছে।

ভালো যদি বাসো প্রভু
এবার ফিরে চাও।
শুষ্ক খালে এবার জলে
পূর্ণ করে দাও।

পড়ুক তোমার আশীষ ঝরে
পাপী- তাপীর তরে
শূণ্য গোলা ধানেধন্যে
আবার উঠুক ভরে।

আর দিও না কষ্ট তোমার-
নিজের হাতে সৃষ্টিকে
এবার করো তুমি দয়া
ভেজাও স্নেহের বৃষ্টিতে।।