প্রেমিকের জন্য যেমন একটা নেশা থাকে
বন্ধুদের জন্য আলাদা রকমের নেশার স্থান আছে।
বন্ধুদের জন্য আলাদা করে সময় বের করতে ইচ্ছে করে,
কাছাকাছি থাকতে ইচ্ছে করে,
আড্ডা দিতে ইচ্ছে করে
কত রকমের খুনসুটি বন্ধুদের মধ্যে হয়।
ওদেরকে ছেড়ে যখন বাড়ি আসি
আয়নার সামনে দাড়িয়ে মেকাপ উঠায়
তখন বড্ড খারাপ লাগে! ওদেরকে মিস করি।
একেই বন্ধু প্রেম বলে।
প্রেম শুধু প্রেমিক প্রেমিকার জন্যই নয়
বন্ধুদের জন্যেও হয়!