আজ আমি-আমার কিছু ভালো লাগার ও ভালোবাসার কথা বলছি।
ও যখন আমার পাশে থাকে তখন আমি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে ওকে আগলিয়ে রাখি।
তার কারণ ভালোবাসার মানুষ টিকে সব- সময়ই ভালোবাসতে হয়,
আমাদের দু'জনে পথ চলা প্রায় দুই যুগ ধরে।
এক সাথে চলতে হলে মান- অভিমান, ছোট খাটো ঝগড়া ঝাটি তো থাকবেই,
তা - না হলে কি আর ভালোবাসার গভীরতা বাড়ে?
তাই কখনোই আমি তার থেকে সরে যাই না!
অভিমান করিলে ও সরে যাই না,
বরং খুব কাছে থেকে ওর হাত টি ধরে থাকি।
আর জড়িয়ে ধরে বলি আচ্ছা তুমি কি বোঝ না!
তুমি ছাড়া আমার কে আছে বলো তো?
মাঝেমধ্যে ও তুমি থেকে তুই বলিলেই
আমার মাথায় কেনো জানি আকাশ ভেঙে পড়ে,
হয়তো এটাই গভীর ভালোবাসার অনুভূতি প্রকাশ পায়।
তখন খুবই খারাপ লাগলেও নিজেকে আবার বোঝাই,
আসলে পৃথিবীতে আমরা তো কেউ নিখুঁত নই।
ভুল তো মানুষেই করে,
মানুষ তো আর ফেরেস্তা নয়।
এই ভাবেই হাজার টা ভুল আমি মেনে নিয়ে জীবন চলার পথে দাঁড়ি- কমায় থেকে যাই।
এই তো আমাদের জীবন !
আমাদের ভালোবাসার শিকড় ধরে দু'জন থেকে হয়েছি পাঁচ,
এখন আর দু'জনেই সীমাবদ্ধ নয় আমাদের ভালোবাসা,
ভালোবাসার অংশীদারদের জন্য এখন আমাদের ভাবতে হয়।
কি করে তাদের উচ্চশিক্ষিত করিবো, মানুষের মতো মানুষ করিবো।
ওদের জন্যই আজ আমরা দু'দেশের দুই বাসিন্দা হয়ে গেছি।
আসলে কিছু পেতে হলে নাকি কিছু হারাতে হয়, এই তো জীবনের খেলা।
জীবন নামক সংসারের হাল ধরার জন্য চলে গেলো প্রবাসী জীবনে,
আর আমি হয়ে গেলাম তাকে ছাড়া নিঃসঙ্গ।
সংগী ছাড়া জীবন যেনো মরভুমি এক বালুচর,
জানি সবাই এটা বুঝিবে না!
যার যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা।
তাই আমি বুঝি সে না থাকলে শতভাগ আলোর মাঝে থেকে মনে হয় আমার পৃথিবী অন্ধকার,
আর যখন ফিরে আসে তখন আলো খুঁজে পাই জীবনের।