দু র্গা বে রা

  • মেঘ ও মন
  • ২০২৫-০৭-১২ ০২:০৮:১৭
image

রাতভর বর্ষায় পথঘাট প্লাবিত দেখে মানবী ভাবল আশমানেরও কান্না আসে চোখে -
মুচকি হেসে সে সালোয়ারের ওড়নার খুঁট দিয়ে নিজের চোখ শুকিয়ে নেয়। 
পথের ধারে ঝকঝকে সবুজ ঘাসকে দেখিয়ে মনকে বলে-- 'মন' তুমি এবার ফুরফুরে হও, 
বৃষ্টিস্নাত ডানা ঝাপটানো পাখিকে দেখিয়ে মনকে বোঝায়-- দেখো ও কেমন সব ঝেড়েঝুড়ে ঝরঝরে হয়ে বাঁচছে,
 অনেক তো হল মানুষের পথ চলার ঠিকাদারি করা ...

 'মন' মুচকি হেসে বলে- আমার বুঝি বিরাম নেই মালিক, আঘাত পোষা আমার অপাপবিদ্ধ কর্ম, তবে কখনো সখনো আনন্দ পাই বৈকি -জানো? আকাশ বড় আলসে। ওকে দেখে আমার একটুও হিংসে হয়না, ওতো শুধু বর্ষায় গাছেদের সজীবতা আনে, আর আমি আজীবন সকল প্রাণীকে সজীব রাখি। 
তাই মেঘের কান্না শুকায়, কিন্তু আমার কান্না শুকায় না।