সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি'র সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৭-১১ ২১:৩৯:২৮
image

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি'র সদস্য নবায়ন ফরম বিতারণ অনুষ্ঠিত হয়েছে। 
কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বেলা ১২ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। 
এ সময় জেলা বিএনপির  যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা সংসদীয় সঙ্গে টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রকিব মোল্লা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। 
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী,  সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন,সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর  সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্মসাধারণ শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন আগামী দিনের রাজপথে থেকে  সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান কে প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা ঘরে ফিরব।