সেঁ জু তি জা হা ন জি না ত

  • সব থেকে বড়ো
  • ২০২৫-০৭-১১ ১৯:৩১:০৮
image

সব থেকে বড়ো কথা হলো
সব থেকে ছোট কথারাই 
অধিক শক্তিশালী 

সব থেকে বড়ো অন্যায়
যাবতীয় ভুলের জুস
অন্যের গ্লাসে ঢালা 
 
সব থেকে বড়ো কষ্ট
নিজের জিহ্বা যখন আর
নিজের মুখে থাকে না

সব থেকে বড়ো ভয়
অনাগত সত্যের কাছে
অযথাই মিথ্যা হয়ে যাওয়া

সব থেকে বড়ো কথা হলো
বড়ো বড়ো কথাগুলো 
ছোটলোকের মতো দেখায়