চৌগাছায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৭-১১ ১৮:০১:২৮
image

চৌগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং চৌগাছার কৃতি সন্তান জনাব মোঃ নাসিমুল গনি শেলি। আজ (১১ জুলাই) শুক্রবার এ মহতী অনুষ্ঠানে তাঁর সাথে ছিলেন চৌগাছার আরেক কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান, যশোরের জেলা প্রশাসক জনাব মোঃ আজহারুল ইসলাম, এবং পুলিশ সুপার জনাব রওনক জাহান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনাব মোঃ মাহবুবুর রহমান মিলন, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব ফারজানা ইসলাম, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), চৌগাছা থানা, অনুষ্ঠানে সাবেক সভাপতি, চৌগাছা উপজেলা বিএনপি’র জননেতা মোঃ জহুরুল ইসলাম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আজ ১১ জুলাই ২০২৫, চৌগাছাবাসীর জন্য এক গর্বের দিন, ঐক্যের মিলনমেলায় গর্বিত চৌগাছাবাসী। ইনশাআল্লাহ, সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে চৌগাছা একদিন একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে এমন প্রত্যয়ই ব্যক্ত করেন বক্তারা।