চৌগাছা সমিতি-ঢাকা'র উদ্যোগে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার প্রদান

  • চৌগাছা (যশোর) প্রধিনিধি
  • ২০২৫-০৭-১১ ১৪:৪৫:৪০
image

চৌগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে চৌগাছা সমিতি-ঢাকা'র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। আজ (১১ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় যশোরের সুযোগ্য প্রশাসক জনাব মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে উপসচিব মাহবুব মিলনের পরিচালনায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা সমিতির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গণি শেলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মিজানুর রহমান, খুলনা বিভাগের অতি: কমিশনার মহোদয়, জনাব হুসাইন শওকত, যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব রওনক জাহান, যশোরের সুযোগ্য সিভিল সার্জন ডা: মাসুদ রানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা ইসলাম, বক্তব্য রাখেন চৌগাছা সমিতির প্রচার সম্পাদক জনাব মো:জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসমিন জাহান, উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর জনাব মাও গোলাম মোরশেদ, উপজেলা নায়েবে আমীর জনাব মাও নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মাষ্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি জনাব সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, অফিসার ইনচার্জ জনাব মো: আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্রেসক্লাবের সভাপতি/সেক্রেটারি সহ সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ উপকার ভোগী ও সুধী মন্ডলী।
পরে প্রধান অতিথির নেতৃত্বে চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চৌরাস্তা মোড়ে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর চৌগাছার খাইরুন্নেছা নার্সিং কলেজের শুভ উদ্বোধন, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।