প্র দী প গু প্ত

  • চল না প্লিজ...
  • ২০২৫-০৭-১১ ১৩:২১:৫৫
image

--" চল না একসাথে ভিজি! "
শোভনের সাথে চ্যাট করতে করতে সুমনা লিখলো। বাইরে তখন মুশলধারায় বৃষ্টি।
-- " ইয়ার্কি মারিস না -" শোভন টাইপ করলো কথাটা।
-- " সিরিয়াসলি বলছি "
---" মানে? এখন এই ছুটির দিনের দুপুরবেলায় এখুনি খেতে বসবে সবাই ---"
---" সে তো আমারও "
---" শোন শাওয়ারের নীচে আমার ছবি জড়িয়ে ধরে স্নান করে নে --"
-- " উম্ম, প্লিজ, দোলন দেখ সত্যিই আমার --"
--" এবারে কেলিয়ে বেন্দাবন দেখাবো "
--" তাই দেখাস নাহয়, কিন্তু -"
--" কিন্তু কি? "
--" আয় না একটু ভিজি একসাথে, প্লিজ "
--" তুই না সত্যি একটা পাগল "
--" হ্যাঁ তো , তুই জানিস না! শুধু তোরই জন্য "
--" এ্যাই শোন, মামনি ডাকছে। স্নানে যেতে বলছে। আমি রাখছি বুঝলি? "
--" শোভন শোভন রাখিস না প্লিজ। একটা কথা শোন, প্লিজ "
--" বল, উফ্ তাড়াতাড়ি বলে ফেল না "
--" ছাদে ওঠ "
--" মানে? "
---" আমিও উঠছি "
--" তো? আমি রাজপুর আর তুই উল্টোডাঙা "
--" তাতে কি হয়েছে? মোবাইল আছে না? দু মিনিট তুই ভিডিও কর, দু মিনিট আমি ভিডিও করবো, তোর ভেজা আর আমার ভেজা ---'
--- " ওফফ্ প্রিয়া রিয়েলি উ আর আ গ্রেট। এই না হলে আমি তোকে এত ভালবাসি! চল, লেটস গো"
---" ওহ হাউ ক্রেজি উ আর শোভন ! "
বরষা বরষা সুন্দরী বরষা 
যৌবন জীবন মোহিনী
রঙ্গ রঙ্গিত রঙ্গিণী বরষা
মধুর পিরীতি দায়িনী।