প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-১৭ ২০:২০:৩৪
image
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের এক প্রস্তুতি সভা ১৭ আগষ্ট বিকাল ৫ টায় ফুলবাড়ী গেট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক, খান জাহান আলী থানা বিএনপির সদস্য সচিব ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হক। বক্তৃতা করেন আটরাগিলাতলা ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন। বক্তৃতা করেন, মীর সংগ্রাম, মীর শওকত হোসেন হিট্টু, মোঃ শহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মেহেদী হাসান মামুন, কাজী বিল্লাল হোসেন, লিমন মোল্লা, কামাল হোসেন, মোহাম্মদ হালিম, রুহুল আমিন প্রমূখ।