বনের পাখি পোষ মানে না
বনে বনে ঘুরে,
ভিন্নজনের মন মজাইয়া
ডাকে করুণ সুরে।
মন পিঞ্জিরায় পাখিটার
ছিল বসতবাড়ি,
উড়ে গেল নিঠুর পাখি
মন পিঞ্জিরা ছাড়ি।
বিধি যদি সুখ না লিখে
কারো ললাটে,
লাভ হবে না ফ্যাশন ধরে
ভিন্ন মলাটে।
বনের পাখি বনেই থাকে
পোষ না মানা দলে,
সুখের খুঁজে উড়ে উড়ে
চিতার অনলে জ্বলে।
যে পাখির নাকফুলে
শত রকমের ঘ্রাণ,
সে কী করে বুঝবে
একজনের টান।