রী তা রা য়

  • ষোড়শী হতে চাই
  • ২০২৫-০৭-১০ ১২:৫২:৩১
image

বয়স আশি-
কিন্তু আমি আজও হতে চাই -
ষোড়শী,
শুধু তোমার জন্য।

আজও চড়তে চাই উত্তাল সাগরের ঢেউয়ে
ডিঙ্গি নৌকায়,
শুধু তুমি আছ বলে।

আজও আমার স্বপ্ন গুলোকে
ভাসাতে চাই শরতের সাদা
মেঘের ভেলায় নিরন্তর
চিন্তাহীন, সুখে- স্বপ্নে।
শুধু তুমি আছো বলে।

আজও হাটতে চাই পার্কে
তোমার পাশে
তোমার হাত ধরে।

আজও মীনাক্ষী হতে চাই
হারিয়ে যেতে চাই ওই ুদুটি চোখে
ছুটতে চাই দিক- দিগন্তে।
কারণ আমি আজও -
ষোড়শী হতে চাই,
শুধু তোমার জন্য।

আজও ভীড়তে চাই -
হংস-বলাকার মাঝে
মুক্ত আকাশে দ্বিধাহীন
মেলতে চাই ডানা।

তারার দেশে যত ফুল আছে
সবই চাই নিতে,
তোমার জন্য
শুধুই তোমার জন্য।

কারণ আমি ষোড়শী হতে চাই
আজও  ভালোবাসতে চাই
শুধু তোমাকে।।