কি জানি কি মনে হতে, তাকালাম আকাশে,
নীল মুছে গেছে তার,বড্ড সে ফ্যাকাশে...!
ভেতর যেমন ঠিক সিগারেটে ধোঁয়াটে...
চেপে রাখা বুক যেন,উপুর হয়ে শোওয়াতে...
আকাশও একলা আর আমিও তো তাই,
ছাদে গিয়ে মাঝেমাঝে দু হাত বাড়াই,
যখন থাকে না জেনো কেউ ধারে কাছে,
পাগল না ভেবে বসে লোকজন পাছে!
পাগলই তো আসলে,সুস্থতা ভান,
লিখি বসে ছাইপাশ,তেড়ে গাই গান...
এই সবই থেকে যাবে শব্দ বাঁধনে,
মুক্তি পাওয়ার পর, ঠিক এইখানে...
কবি নই,কবিতাও বলা যায় না,
লেখার ঝোঁকেতে লিখি নানা ভাবনা...
মাঝরাতে ঘুম নেই,মাথা ঝিমঝিম,
খাতায় কলম পাড়ে অশ্বের ডিম!