অ র্চ না মা লা কা র

  • সবাই একলা
  • ২০২৫-০৭-০৯ ২৩:৫২:০৬
image

বর্ষা এলেই কদম কেয়া ফোটে আর দোপাটি হাসে,
খালে বিলে ডোবার জলে মাছের পোনা ভাসে।
এক পশলা বৃষ্টির পর রংধনু আর রাঙায় না আকাশ,
ছেলেবেলার পড়ন্ত বিকেলের আনন্দ এখন শুধুই দীর্ঘশ্বাস।
খোলা মাঠে না গেলেও আশা নিয়ে দাঁড়িয়ে থাকি
জানালায়,
নীলাকাশ ভরে সোনালি রোদে তুমি আসো না মন কাঁদে বেদনায়।
বেনীআসাহকলা আজ কেবল বইয়ের পাতায়,
ছোটবেলার কত স্মৃতি হৃদয়ে আঁকা কেবলই তা কাঁদায়।
তুমিও আজ স্মৃতি হয়ে গেছ নেই কোনো অভিমান,
চাঁদের আলোয় মুখ লুকিয়ে করো না দেখার ভান।
থাকো যেথায় ভালো থেকো খেলো না লুকোচুরি খেলা,
ভালোবাসা মিছে মায়া অকূল সমুদ্রে সবাই একেলা।