শ ম শ হী দু ল ই স লা ম

  • আমার জন্মদিন
  • ২০২৫-০৭-০৯ ০১:৫৯:০৪
image

জন্মদিন যদি দুর্মর। স্বপ্নহারা সঙ্গীত কানে কানে
ফোটেনি একটিও ফুল উদ্যানে
হা-রে জীবন ক্ষয়ে ক্ষয়ে আতুড় ঘর স্মরণ
এ রক্তরাঙা মানচিত্রে
পদে পদে মরন।

তবে কি -- আমার জন্ম নিঃষ্ফল অরণ্য রোদন
জঞ্জালে ভরা এ প্রণয় ভূমি। খাঁ খাঁ তিমির
শুকনো চোখ শীত গ্রীষ্মে ঝরে শিশির
এখানে সুলভে আসে মড়ক
বয়ে বেড়াই বুক-পিঠে দুর্ভাগ্য-স্মারক!