মেঘের
মনে
মেঘ
জমে
যায়
বৃষ্টি
থাকে
একা
মেদুর মনের আগল খুলে
পেতে পারো তার দেখা।
এ গলিতে
সে গলিতে
একলা সে
এক মেয়ে
আঁকছে পিড়ি ভাঙছে সিঁড়ি
কাগজের নাও বেয়ে
লেবুর
পাতায়
বরষা
এলো
করমচার মুখ লাল
ও মেয়ে তুই নৌকা ওঠা
ফের খেলবি কাল।