ত ন্দ্রা দা স গু প্তা

  • সুখী মানুষ
  • ২০২৫-০৭-০৭ ২১:০৩:১৭
image

আমি নিজেকে পৃথিবীর সুখী মানুষদের একজন মনে করি,
এর মানে এটা নয় আমার জীবন ফুলের বাগান!!
এর মানে এটাই আমি জীবনের সমস্ত হলাহল পান করতে শিখে গেছি,
এখন আর আঘাত পেলে কাঁদিনা,
কেউ ভুল বুঝলে ভাঙ্গিয়ে দেয়ার চেষ্টা করিনা,
কে কি প্রতিদান দিলো চিন্তা করিনা,
পৃথিবীতে সবচাইতে বড় সুখ কি জানেন মেনে নেয়া,
শিশু পড়ে গেলে কাঁদেনা,
যেই কেউ তাকে কোলে তুলে নেয় সেই ভেঁউ করে কেঁদে উঠে,
কারো স্নেহ মমতা তাকে কাঁদতে শেখায়,
মানুষও তেমন
প্রতিটা মানুষ যখন আবেগ প্রকাশের মাধ্যম পায়
তখনই সুখি না দুঃখি ভাগফল খোঁজে
তাই মেনে নিয়েছি স্রষ্টার পৃথিবী
তিনি তার সৃষ্টিকে যেভাবে রেখে সুখ পান সেটাই আসল।
কারন আপনার আত্মার প্রাপ্য আঘাতে যদি আপনার পরমাত্মা কষ্ট না পান 
তবে বুঝে নেবেন ওটাই উত্তম ছিলো।