ম শি উ র

  • অতঃপর
  • ২০২৫-০৭-০৭ ০০:৪৯:৪১
image

আমি যারে অল্প একটু চিনি, তাহারে বেশি করে চিনবার চাই,
যাহারে পুরোটা চিনেছি, তাহারে এড়িয়ে যাই।

সবটাজুড়েই সে থাকে, তার অস্তিত্ব;
কিছুটা নিষিদ্ধ জায়গা থাকে, মন অবরুদ্ধ।

তবুও,
তারপর 
    অতঃপর।
সবুর,
যতবার, 
     যতটুকু। 

সেখানে নিষিদ্ধ হয়েছে পরিচয়,
পুরোটা চিনলেই কাউকে ফেলে দেয়া যায়, অবহেলায়। 

থাক না বাকিটা, একটু করেই চেনা জানা হয়,
পুরোটা জানলে শেষ , বাকিটুকু জানতে ভয়।