দেয়ালে তৈল চিত্র -
ফুল মুখি শত ডানার প্রজাপতি।
মৌনতার ভঙ্গীতে শালিক
নম্রতা মেখে শ্যেন দৃষ্টিতে,
আকাঁশে এক ঝাঁক শকুন
বক্রতা ভেঙে পৃথিবী দাপিয়ে চলে।
সকালের রেখার মতো কিছু শান্তিকামী।
নুতন পৃথিবীর স্বপ্ন বুনে,
শকুনের চোখ থেকে ঝড়ে পড়ে আগুন!
ভস্ম হয় নতুন স্বপ্ন।
বন্ধু ফোরাম আইডি- ৪৬২