লি ট ন আ ব্বা স

  • মানবতার দুশমন
  • ২০২৫-০৭-০৬ ২৩:২৩:৩০
image

পেখম মেলে আছে আসলেই অনেক সতর্ক শয়তান।  
মানুষের দুঃখে কাঁদে না যে মন
মানুষ নয় সে জাতির দুশমন
দেশের বোঝা স্বার্থপর বেঈমান!!

হোক বন্ধু পড়শি অথবা আপনজন --
কিংবা অপরিচিতজন
কোনো কুতুব পণ্ডিত বিদ্যান,  জ্ঞানতাপস,  জনপ্রিয়নিধি গুরুত্বপূর্ণ নয়। 
ক্রান্তিতে কাঁদেনা যে প্রাণ 
বুঝে নিতে হবে সে মানবতার দুশমন! 

হে মানুষ আজ ভেঙে ফেলো সব নেক্সাস,
আততায়ীর পকেট ছিঁড়ে চলে এসো মানুষের মিছিলে  
মানুষের পাশে বেঁধে ফেলো হৃদয়ের বন্ধন;
আনফলো করো সকল হেপোক্রেটদের, 
হোফ দিয়ে বিলাফকারী; এরাও পাচারকারীর মতো চামার, জাতির দুশমন!

সংকটে যে কলমে শব্দের কোনো শান নেই
ভন্ড সে কলম, প্রতারক সে শিল্পীসমাজ
আজ একটাই সমাজ, মানুষনিধি মানুষ।

আশা দিয়ে বালির বাঁধের মতো পীড়িত মানুষের মনে বাঁধ দেয় যে মানবনিধি , 
নেতা নয় সে মানবতার  দুশমন!

নগরে বসে, কাঁচের ঘরে আরামে হারামের অর্চনা করে 
যে অর্জন আমাদের অধিকাংশদের, 
জানি সে সবহৃদে মোহরমারা, বেরুবে না একপয়সা আর্তমানবতায়!

এসব ভার্দো নয়া জাতশত্রু দেশের, 
জনগণের তথাকথিত নামধারী প্রগতিবাদী, 
সমাজসেবক প্রায় সব চলে গেছে নষ্টদের আস্তানায়। 

মধ্যরাতে নারীসন্দেশের লোভে ঝরে যে সব পরকীয়াবাদ,  
লুটে নাও তাদের সব হারামের মাল। 
দূরে নয় সেদিন; অপেক্ষা কর চশমখোর
পোঁদের ট্যাক খুলবে একদিন ক্ষুধিত জনগণ!