না জ নী ন তৌ হি দ

  • ৷ দুটি ময়না পাখির গল্প।
  • ২০২৫-০৭-০৬ ২২:৪৯:১০
image

আমি একটি ময়না পাখির ছা পুষি । ছোট ময়না পাখিটা একদিন অনাকাঙ্ক্ষিত ঝোড়ো হাওয়ায় অপূর্ণ বয়সে মায়ের কোল থেকে খসে পড়েছিল পৃথিবীতে।তখন আমাদের পরিবার জুড়ে নেমেছিল বিষাদের ছায়া। আল্লাহ পাকের অসীম দয়ায় মা পাখিটা এবং তার ছা আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে আছে এখন, আলহামদুলিল্লাহ। এ আমাদের পরিবারের এক যুদ্ধ জয়ের গল্প। এখন ছোট পাখিটার  বয়স সাত মাস।ছোট ময়না পাখিটা মা এবং আমার মাঝখানে ঘুমায়। আমি রাত জেগে মা পাখি ও ছানা পাখি  দুজনকে পাহারা দেই। আমার চোখে ঘুম আসেনা,ঘুমোতে পারিনা ।  এর আগে আরেকটি ময়না পাখির ছানা পুষে ছিলাম। তার বয়স এখন চার বছর। সে বাবা মার কাছে দিব্যি আছে সুখে। কিন্তু আমি তাকে সময়  দিতে পারি না তাই  অভিমানের  দূরত্ব বেড়েছে ঢের। এতদিন আমার হৃদয় জুড়ে ছিল কেবলি তার বসবাস। আজ নতুন ময়না পাখির দখলে গেছে হৃদয়টা। তবু মাঝে মাঝে আগের পাখিটার জন্য  বুকে কান্না জমে থাকে।পৃথিবীতে মায়া ও ভালোবাসা  বড্ড সাংঘাতিক জিনিস! আমি রাতে  অন্য পাশ ফিরলে  ছোট্ট  ময়না ছাটা হাত বাড়িয়ে  আমাকে খোঁজে। তার মায়ায় আটকে থেকে  আমার আগের  ময়না ছাটার কাছে যেতে পারিনা।তবে সে মাঝে মাঝে বাবার সাথে  উড়ে  এসে দেখে যায় আমাকে। আমার এই মায়না পাখি দুটা  সবটুকু ভালোবাসা নিয়ে  এভাবে বেঁচে  থাক আমার হৃদয় আকাশ জুড়ে।