সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক শিগগিরই দশম গ্রেডের বেতন কাঠামোতে উন্নীত হতে যাচ্ছেন। বিষয়টি এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ৪৫ জন রিটকারী প্রধান শিক্ষককে ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই রায় বাস্তবায়নের ধারাবাহিকতায় সমগ্র দেশের প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও একই স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ের পথে।
এর পরিপ্রেক্ষিতে ৪৫ জন প্রধান শিক্ষক রিট পিটিশন নং-৩২১৪/২০১৮ দায়ের করেন। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে তাদের দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন, যা পরবর্তীতে আপিল বিভাগেও বহাল থাকে।
অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান বলেন, “চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আমরা কঠোর অবস্থানে আছি। যেহেতু সরকারের আর্থিক প্রস্তুতি রয়েছে এবং ইতিবাচক মনোভাবও আছে, আমরা আশাবাদী যে, অনুমোদন পেলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।”
কিওয়ার্ডস:
প্রাথমিক শিক্ষক দশম গ্রেড, প্রধান শিক্ষকের বেতন স্কেল, সরকারি স্কুল শিক্ষক বেতন ২০২৫, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ প্রধান শিক্ষক বেতন আপডেট, রিট পিটিশন ৩২১৪/২০১৮, শিক্ষক চাঁদাবাজি সতর্কতা, শিক্ষক গ্রেড বাস্তবায়ন