সীমান্তে আগ্রাসন চালানো হলে লংমার্চ ঘোষণা করা হবে-চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-০৬ ১৬:৫২:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে আগ্রাসন চালানো হলে লংমার্চ ঘোষণা করা হবে।  সীমান্তে আগ্রাসন মেনে নেব না। সীমান্ত রক্ষা করব। সীমান্তে প্রায়ই নিরীহ বাংলাদেশী হত্যা করা হয়। এটি কাম্য নয়।  তিনি  আরও বলেন,দেশে মৌলিক সংস্কার করতে হবে।  সকল জেলা থেকে বৈষম্য দূর করতে হবে।  আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই স্বপ্নই আমরা দেখি। জনগণের বৈষম্যহীণ বাংলাদেশের স্বপ্ন আমাদের নিকট আমানত। নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে বৈষম্য করার সূযোগ দেয়া হবে না। বিচার এবং সংস্কার করতে হবে। এটাই আমাদের দাবি।
রবিবার(৭ জুলাই) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এনসিপি,চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ। ‘বিচার,সংস্কার ও দেশ পূণর্গঠনের  লক্ষ্যে জনতার দূয়ারে জুলাই’- ¤েøাগাণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পদযাত্রার ষষ্ঠ দিনে কোরআন তেলোয়াৎ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এ সভা শুরু হয়।
এনসিপি মূখ্য সংগঠক-উত্তরাঞ্চল সারজিস আলমের সঞ্চলনায় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা আর কোন রাজনৈতিক বৈষম্য দেখতে চাই না। নতুন সংবিধান চাই। নতুন সংবিধান করতে হবে। জুলাই সনদ,জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যাতে ভারত,আমেরকিা চীন কেউ আমাদের দিকে তাকাতে না পারে।
দলের যুগ্ম আহব্বায়ক ডা.তাসনুভা জাবিন বলেন, জনতাই ক্ষমতা। দেশটা আমারা এভাবেই গড়তে চাই। আমদের ভুল-ত্রটি হতে পারে। সেগুলো আপনারা ধরিয়ে দিবেন।
সভায় আরও বক্তব্য দেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল,জেলা সমন্বয় কমিটি প্রধান সম্বনয়কারী আলউল হক। সভায় ্উপস্থিত ছিলেন দলের মূখ্য সংগঠক-দক্ষিনাঞ্চল হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা সহ শীর্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবঞ্জে জুলাই আন্দোলনের কেন্দ্রস্থল শহরের শান্তিমোড়ে পৌঁছান। সেখান থেকে শহরের প্রধান সড়ক ধরে পদযাত্রা শুরু করে শহরের  বাঁতেন খাঁর মোড়, নিমতলা মোড়,বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে সরকারি কলেজ মোড়ে পৌঁছে সভায় যোগ দেন। অনুষ্ঠানস্থলে আসার পূর্বে দলের নেতৃবৃন্দ সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পদযাত্রা  এবং মঞ্চ থেকেও তাঁরা ছাত্র-জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে নেতৃবৃন্দ শহরের ক্লাব সুপার মার্কেটে দলটির জেলা কার্যালয় উদ্বোধণ করেন।