আশা নিরাশার দোলাচালে পূঁজিবাজার ও নির্বাচন!

  • ফজলুল বারীঃ
  • ২০২৫-০৭-০৪ ২৩:২৩:২৭
image

(আস্থার সংকট সর্বত্রঃ উপদেষ্টাগণ দেশ ও বিদেশে সমলোচিতঃ দেশে বোঝা-বিদেশে সম্পদ: সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা)
আশা নিরাশার দোলাচালে অতি প্রত্যাশিত নির্বাচন ও পূঁজিবাজার। উভয় ক্ষেত্রে নিরাশার সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা!
জুলাই অভ্যুত্থানের পর অন্ধকার যুগের অবসান প্রত্যাশিত ছিল। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টাদের উপর জনআস্থা ছিল। শুরুতেই বিপত্তি। ডক্টর ইউনূস নিজেই জন আস্থার গুড়ে বালি ছিটিয়ে দিল। তরুণদের এক খন্ডিত অংশের উপর ভর করে এগুতে শুরু করেন তিনি । 
তাঁর, উপদেষ্টা পরিষদে,তরুণদের খন্ডিত অংশের প্রতিনিধি, সু-শীল ও এনজিও প্রাধান্য পায়। তাদের অনেকেরই শিকড় বিদেশে।
এরই মধ্যে, জুলাই অভ্যুত্থান উত্তর সরকারের ১১ মাস অতিক্রান্ত হলো। সার্বিক মূল্যায়নে উপদেষ্টাদের ব্যর্থতার পাল্লাই ভারি। সাফল্য কম। উপদেষ্টাদের মুখে মুখে সংস্কারের স্তুতি গীতি! ক্লান্তিকর। 
অর্থনীতিসহ সর্বত্র অস্থিরতা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ সরছেই না। দেশের মেক্রো ইকনমিতে মন্দা প্রকট।  বিনিয়োগ ও কর্মসংস্থান সূচকে  লালের প্রধান্য। অর্থ ও পূঁজিবাজার থেকে প্রতিদিন দেশ -বিদেশে লাল সংকেত দেখানো অব্যাহত। তাতে, অস্থিরতা 
বাড়ছে বৈ কমছে না।
পূঁজিবাজার পরিস্থিতির উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ব্যাংক সুদ হার নিম্নমুখী। ডলারমূল্য প্রায় স্থিতিশীল। সঞ্চয় পত্রের সুদ হারও নিম্নমুখী। 
ডিএসই’র মার্কেট পিই ৯.৪১। বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম কোম্পানির শেয়ারের দাম ৪৬/৪৭ টাকা! ডলার মূল্য ১২২ টাকা। এক ডলারে আড়াইটা লাফার্জ সুরমা পাওয়া যাচ্ছে। 
স্কয়ার ফার্মার মতো শক্ত মৌল ভিত্তির শেয়ারের দাম মাত্র ২০৭ টাকা! পিই অনুপাত এক অংকে। সব ধরণের বিনিয়োগকারীদের জন্য এসব শেয়ারে বিনিয়োগ নিরাপদ! ঝুঁকি সর্বনিম্ন।তারপরও পুঁজিবাজারে প্রত্যাশিত বিনিয়োগ নেই। এর অন্যতম প্রধান কারণ, বাজার ব্যবস্থাপকদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি। জামাই বাবাজীর আতংকবাজী।
অভ্যুত্থান পরবর্তী সরকার; রাষ্ট্রের অংশীজনদের সাথে নিয়ে সাহসী পদক্ষেপ নিলে অর্থ ও পূঁজিবাজারসহ; সর্বত্র সাফল্য ধরা দিতো। অংশীজনগণ প্রস্তুত ছিল। এ অনুকুল পরিস্থিতির সুযোগ নিতে ব্যর্থ উপদেষ্টাগণ। উল্টো পথে হাটছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার ঘটাচ্ছে। 
তাতে অস্থিরতার আগুণে ঘী পড়ছে। উপরন্তু তারা ব্যস্ত; ক্ষমতা দীর্ঘায়িত করার ফন্দি ফিকির বের করতে। নির্বাচন পিছাতে। এসব কারণেও বাজার চিত্র ক্রয়ানুকুল হলেও কাঙ্খিত সাড়া নেই।
বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক পরির্তনের স্বার্থে অনতি বিলম্বে জব্দ করা দুইশতাধিক বিনিয়োগ একাউন্ট খুলে দেয়া প্রয়েজন। এর সাথে আস্থাবর্ধক আরো কিছু উদ্যোগ দৃশ্যমান করাও জরুরী।
অতি সম্প্রতি - সামাজিক যোগাযোগা মাধ্যমে উপদেষ্টাদের নিয়ে নানা নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে। ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবরও ছড়াচ্ছে। প্রধান উপদেষ্টাকেও ছাড় দেয়া হচ্ছে না। 
সীমান্তের ওপার থেকেও নানা ধরনের আতঙ্ক ও উত্তেজক খবর ছড়ানো হচ্ছে। এসবের, নেতিবাচক প্রভাব পড়ছে অর্থ ও পুঁজিবাজারসহ সর্বত্র।
গত মাসে অর্থ উপদেষ্টা জাতীয় বাজেট ২০২৫ -২৬ উত্থাপন ও পাস করিয়ে নিয়েছেন। অর্থ উপদেষ্টার সুযোগ ছিল একটি সাহসী ও ভালো বাজেট দেয়ার। 
রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার রাজনৈতিক দলগুলো। অর্থউপদেষ্টা রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডারদের সাথে বসে সংকট, সমস্যা ও সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করে দৃষ্টান্তমূলক বাজেট উপস্থাপন করতে পারতেন।তিনি তা করেননি।
বিগত মাফিয়া সরকারের সাড়ে ১৫ বছরে পাচারকৃত অর্থের অঙ্ক ২৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় ২ লাখ ৪৪ হাজার ৬০০ কোটি টাকা। সাড়ে ১৫ লাখ টাকারও বেশী অংকের বৈদেশিক ঋণের বোঝা জনগণের কাঁধে। এসব নিয়ে অর্থউপদেষ্টা করণীয় নির্ধারণে খোলামেলা আলোচনা করতে  পারতেন সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সাথে। করেননি।
উপরন্তু,অর্থ উপদেষ্টা ডক্টর সালেইউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনুসুর পাচার কৃত অর্থ দেশে আনার কৃতিত্ব নেয়ার স্বপ্নে বিভোর এখনো।  উভয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। প্রধান উপদেষ্টাও এ উদ্যোগে সামিল হয়েছেন। তিনিও সফল্য পাননি।তবে, প্রধান উপদেষ্টা বৈদিশিক ঋণ আনা ও ছাড়ের ক্ষেত্রে কৃতিত্ব দাবী করতেই পারেন। এসময় - এরও প্রয়োজন ছিল।
বিদেশ থেকে টাকা ফেরৎ আনার বিষয়টি অতি কঠিন ও জটিল। বিদেশীরা তাদের দেশে প্রবেশ করা অর্থ ফেরৎ দিতে চাইবে না। ইউরোপ আমোরিকাসহ অনেক দেশেই বিদেশী অর্থ সম্পদ ঢুকার, সুরঙ্গ পথ খোলা থাকে। মাত্র এক শতাংশ সুদ দিয়েও পাচারকৃত অর্থ সংশ্লিষ্ট দেশে রাখার সুযোগ থাকে । 
এ সুযোগ দেয়ার ক্ষেত্রে অফসোর ব্যাংক ও দ্বীপগুলো সহায়ক ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা তা জানে।
বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরৎ আনার কৌশল ভিন্ন হতে পারতো। 
দেশের অভ্যন্তরে থাকা বিপুল অপ্রদর্শিত আয় ও বাক্সবন্দী অর্থ - অর্থনীতির মূল ধারায় প্রবেশ করানোর সুযোগ এখনো আছে। অর্থ প্রবেশের অন্যতম নির্ভরযোগ্য সুরঙ্গ পুঁজিবাজার।
উন্নত দেশগুলোতে, সুশীল, অর্থনীতিবিদ, থিংক ট্যাংক ও বুদ্ধিজীবিগণ দেশ ও জাতির সম্পদ। বাংলাদেশে বোঝা।ক্ষেত্র বিশেষে- অভিশাপ। 
ওরা দেশের সম্পদ পাচার ঠেকাতে সক্রিয় ভূমিকা নেয় না। প্রবেশের পথ রুদ্ধ করার ক্ষেত্রে জোট বেধে ময়দানে নামে। সব সরকারই এদের পাত্তা দেয়।ওরা অপ্রদর্শিত অর্থকেও কালো টাকার স্টিঘমা লাগায়।।
আগস্ট পরবর্তী সরকার উল্লিখিত বিপুল অর্থ, অর্থনীতির  মূলস্রোতে প্রবেশ করাতে উদ্যোগ নিতে পারতো। 
জাতীয় স্বার্থে, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও প্রশাসন বাঁকা ও নিষিদ্ধ পথে দেশের অর্থনীতি, প্রতিরক্ষানীতি ও গবেষণা খাতে অবদান রাখাতে পারে । সব দেশেই এ কাজ গোপনে সম্পন্ন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ও  প্রশাসনও একইভাবে সহয়তা করতে পারে। প্রয়োজনে আন্ডার ওয়ার্ল্ডের লোকজনের সহয়তাও নেয়া যায়। (অসমাপ্ত)