জে বু ন্নে ছা মু নি য়া

  • একটুখানি সময়
  • ২০২৫-০৭-০৪ ০০:৫৩:৪৪
image

বৃষ্টির ফোঁটার সাথে খানিকটা মন খারাপ মিশিয়ে 
আমি দারুণ এক কাপ চা খেতে চাই,  
তারপর হেসে হেসে সারাটা সন্ধ্যে তোমার সাথে 
মন ভালো করা গল্প করতে চাই। 
আমার সেই আনন্দযজ্ঞে সামিল হতে 
দিকহারা কবিতারা যোগ দেবে, 
যোগ দেবে ঘুমভাঙানি চাঁদের বেহায়া জোৎস্না; 
আর সবার সাথে মিলেমিশে একাকার হবে 
আমার পাটভাঙা মনের বিষন্ন অভিলাষ। 
বন্ধু,তোমার একটুখানি সময় হবে তো? 
আমাদের জন্য।