জা হা না রা বু লা

  • ব্যক্তিত্ব একটি পোশাক
  • ২০২৫-০৭-০৪ ০০:৩২:১৬
image

তোমার পরিধেয় এই যে ব্যক্তিত্বের বসন
তা কিন্তু আমার বেশ লাগে।
যদিও তোমার দুষ্টুমি কতোটা কেমন তা আমি জানি
জানি তোমার আদ্যোপান্তও। 
মূলত ব্যক্তিত্ব একটি পোশাক'ই 
ওটি ঝরে পড়লেই মানুষ প্রকৃত মানুষ। 
ঝরে তো পড়েই কখনো সখনো
মুখোশ তো আর সর্বক্ষণ পরে থাকা যায় না। 
স্বভাবও স্বভাবতই আরাম চায়
এবং সেই বিশ্রামে ই আবিস্কার।