আমি তোমাকে নিয়ে একটি কবিতা লিখতে চাই
সেই কবিতায় আমি তোমাকে ভালোবাসবো
কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দেবে প্রতিবার
সেই কবিতায় আমি তোমার জন্য সব কিছু
এমনকি জীবনটাও দিয়ে দিতে চাইবো
তোমাকে আষ্টেপৃষ্টে সুখী করে যেতে
তুমি আমার এসব কথা শুনে থাকবে নির্বিকার
অথবা ফু মেরে উড়িয়ে দেবে পলকা বাতাসে-স্রোতে
সেই কবিতায় ভিখিরির মতো আমি
প্রেম ভিক্ষা করে বড্ড অপদস্থ হবো
তবু কেবলি বারংবার প্রেম নিবেদন করে যাবো তোমাকেই
সেই কবিতায় তোমাকে রাণী বানিয়ে
আমি থেকে যাবো আজন্ম জন্মান্ধ কৃতদাস
আমি সেই কবিতাটি লিখতে চাই
কারণ আমি তোমার মতো একটা তুমিকে ভালোবেসে অকারণে মরে যেতে পারি
হ্যাঁ আমি তোমাকে নিয়েই একটি কবিতা লিখতে চাই
যে তুমি একদিন আমাকে ভালোবেসে
খুব বেশি মরে গিয়েছিলে