চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহি অটোরাইসমিলের নারী শ্রমিক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-০৩ ১২:২২:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায়  ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী  এবং একটি অটোরাইসমিল শ্রমিক রহিমা বেগম (৩৬) নিহত হয়েছেন। তিনি শহরের সিএন্ডবি ঘাট রহমতপাড়া মহল্লার মন্তাজ আলীর স্ত্রী।
স্থানীয়,পরিবার ও পুলিশ সুত্র জানায়,গত বুধবার(২জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিল থেকে কাজ শেষে পিতার বাড়ি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় যাবার জন্য  ভ্যানে ওঠেন  রহিমা। শহরের নয়াগোলা মোড় এলাকায় পেছন থেকে একটি দ্রæতগতির বেপরোয়া মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে আহতাবস্থায় উদ্ধার করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই মোটরসাইকেল চালককে শনাক্ত  এবং আটকে কাজ শুরু করেছে।
রহিমার ভগ্নিপতি ইস্্রাফিল আলী বলেন, তিন সন্তানের জননী রহিমা সদর উপজেলার আতাহার এলাকার একটি অটোরাইসমিলের শ্রমিক ছিলেন।