সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৭-০২ ১৯:৫৭:৪৫
image

সাতক্ষীরা : সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (২ জুলাই) বিকাল ৫ টায় পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু সাংবাদিক ক্লাবের বিষয়ে আমরা সকলে অভিন্ন ও একতাবদ্ধ থাকার এবং সংগঠনকে গতিশীল করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টার যেন কমতি না থাকে সে বিষয়ে সবাইকে দৃষ্টি রাখার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক বিকাল বার্তার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,  প্রচার সম্পাদক ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান,  কার্যকরী সদস্য ও দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক খবর বিডি’র জেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ বাহার, দি ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, সদর উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, সদর কমিটির অর্থ সম্পাদক জাকিরুল শরিফ, সদর কমিটির ক্রীড়া সম্পাদক জাকির হোসেন জনি, সদর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক গণ জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি  মোঃ আনিছুর রহমান, সদর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
এ সভা শেষে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান গুরুতর অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হওয়ায় সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ তার শারিরীক অবস্থার খেঁাজ নিতে সেখানে যান তার আশু রোগ মুক্তি কামনা করেন।