শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিনে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য  বিতরণ

  • অনন্ত সেলিম
  • ২০২৩-০৮-১৭ ০১:১৮:২৭
image
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ সকাল ১১. ০০ ঘটিকায় মহাস্থান শাহ সুলতান মাহমুদ বলখীঃ ( রাঃ) এর মাজারে দোয়া ও গরীব অসহায় দুস্থদের  এক বেলার খাবার বিতরণ করা হয়।  সাবেক তিন বারের সফল প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা,দেশ মাতা, দেশনেত্রী খালেদা জিয়ার ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক মহাস্থান মাজার এলাকায় গরীব দুঃখী অসহায় দুস্থ দের মাঝে এক বেলার খাবার ব্যাবস্থা করেন রায়নগর ইউনিয়ন বিএনপি। থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব তাহেরুল ইসলাম এর সভাপতিত্বে মহাস্থান মাজার চত্বরে অনুষ্ঠিত উক্ত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী বৃন্দ, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, মীর শাহে আলম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ,থানা যব দলের সাধারণ সম্পাদক খালেদ হোসেন আরমান, ইউনিয়ন নেত্রী বৃন্দ, সহ বিএনপির রায়নগর ইউনিয়ন এর সকল অঙ্গ সংগঠন ছাত্র যুবদল,ছাত্র দল,সেচ্ছাসেবক দল এর সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।