জা ফ র আ ল ম ভুঁ ই য়া

  • বন্ধু
  • ২০২৫-০৭-০১ ২০:৪৩:২৯
image

বন্ধু 
এ কবিতার কোন প্রাচ্য -প্রতিচ্য,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেই,
নেই কোন ভাষাবিজ্ঞান, বাক্যতত্ত্বের অনুসৃত সাজানো স্তবক
ভুল শব্দ, ভুল বানান, ভুল বিন্যাস হতেই পারে,
হতে পারে ফরেনসিক রিপোর্টের বিচারে পাগলের প্রলাপ, 
সভ্যতার রেশমি মিহি আয়োজন থেকে বিচ্যুত হতেই পারে চুলচেরা বিশ্লেষণে,
কিন্তু, 
এখানে মিথ্যে কিছু নেই !
পৃথিবীর ইতিহাসে 
পরিশ্রান্ত ঘামে ভেজা দেহ মিথ্যে বলে নি কোনদিন