রে বে কা ই স লা ম

  • যুদ্ধ
  • ২০২৫-০৬-৩০ ২৩:৩৫:৩৫
image

যুদ্ধ মানে দ্বন্দ্ব 
উক্তি, বোলে হিংসা জ্বলে 
কথায় নেই ছন্দ।

যুদ্ধে সুখ বিনষ্ট 
সাদা শান্তির পায়রাগুলোর
বন্দি থাকার কষ্ট।

যুদ্ধে নেই স্বস্তি 
বোমার ঘাতে গুঁড়িয়ে যায় 
দালান থেকে বস্তি।

যুদ্ধে বাড়ে ভীতি 
ব‌ইয়ের পাতায় আটকে থাকে 
উত্তম যত নীতি।

চাই না আর যুদ্ধ 
যুদ্ধ মানে অশান্তিতে 
হ‌ওয়া অবরুদ্ধ।