আ ব দু র র ব

  • ভুল
  • ২০২৫-০৬-৩০ ২৩:২৭:৩১
image

ভুল হলেই সবাই হারে রে রে করে ওঠে,
অথচ দেখ, চাঁদের আলোয় 
নারিকেল পাতাগুলি চিকচিক করে,
হয়ে ওঠে দীপ্ত জ্যোৎস্নাপত্র; 
কেউ তার ভুল ধরে না।

মস্তিষ্ক ভুলের ভেতর দিয়েও 
গড়ে তোলে নতুন সংযোগ, নতুন উপলব্ধি। 
বিচ্যুতিতেই তাই শুরু হয় বেড়ে ওঠা।

কোথাও আঁচড়, কোথাও দাগ, 
কোথাও অসম্পূর্ণতা—এসব মিলিয়েই শিল্প।
শিল্পে, সৃজনে, স্বপ্ন গড়ায়—
ভুলের রেখায় আঁকা হয় বাঁক,
গড়ে ওঠে পথরেখা।

ভুল এক ধরণের উপাত্ত, 
জানিয়ে দেয়—কী হয়নি, 
আর কী হতে পারে।
তাই এ কোনো খারাপ সিদ্ধান্ত নয়, 
পরীক্ষার ফল।

দেয়ালে অস্পষ্ট ছায়া,
ছিটেফোঁটা আলো, ভুলেরই 
আঙ্গুলের ছাপ।

শিখে, খাঁটি হতে লাগে কিছু ভুল, 
দরোজার ফাঁক গলে আসা আলো, 
আত্মার নিঃশব্দ পথচলা…।