চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দ্রা গ্রামে অবস্থিত মুসলমান,হিন্দু,ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে ৫ শতাধিক গ্রামবাসীর সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত সরকারি সম্পত্তি ৩০ বিঘা আয়তনের ‘সুতিহার দীঘি’র ইজারা (লীজ) বরাবরের মত গ্রামবাসীদের নিয়ে গঠিত বরেন্দ্রা মৎসজীবি সমবায় সমিতিকে না দিয়ে ২০ কিলোমিটার দূরের নাচোলের ভবানীপুর পাহাড়পুর মৎসজীবি সমবায় সমিতিকে দেয়ার প্রতিবাদে মানববন্ধন,স্মারকলিপি পেশ,অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। গ্রামবাসী,বরেন্দ্রা মৎসজীবী সমিতি, জাতীয় আদীবাসী পরিষদ,সবুজ সংহতি সহ কয়েকটি সংগঠন আয়োজিত কর্মসূচী থেকে ওই লীজ বাতিল করে গ্রামের সমিতিকে লীজ দেয়ার দাবি জানানো হয়।
সোমবার(৩০জুন) সকাল ১১টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদীবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কী,সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম,বরেন্দ্রা মৎসজীবী সমিতির সভাপতি আব্দুল কাদের জোয়ার্দার,সদস্য তাজউদ্দিন ফটিক,আতাউর রহমান,জাতীয় যুব সংহতির সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, ঐতিহ্যবাহী সুতিহার দীঘি বরেন্দ্রা গ্রামের প্রাণ। বহু মানুষ সম্প্রীতির এই নিদর্শণ দেখতে আসেন। এটি শুধু নাচোল নয় সমগ্র দেশ্ইে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির অসামান্য নজির। দীঘিতে মাছ চাষ করে যে আয় হয় তা গ্রামের মসজিদ,গোরস্থান,্ঈদগাহ, মন্দির,শ্মশান উন্নয়ন,গ্রামের দরিদ্র রোগিদের চিকিৎসা ও এ্যাম্বুলেন্স ভাড়া, শিক্ষার্থীদের বৃত্তি ও সহায়তা, মেয়েদের বিয়ে প্রভৃতি সামাজিক সেবামুলক খাতে খরচ করা হয়।
তাঁরা আরও বলেন, সম্প্রীতির দীঘি বা পুকুর নামে পরিচিতি ও খ্যাতিলাভকারী জলাশয়টি ১৪৩২ সালে ৩ বছর মেয়াদে লীজ প্রদানে টেন্ডার ডাকে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। টেন্ডারে বরেন্দ্রা সমিতি ও ভবানীপুর পাহাড়পুর সমিতি দরপত্র দাখিল করে। পরে কর্তৃপক্ষ দীঘিটি ভবানীপুর পাহাড়পুর সমিতির অনুকুলে লীজ দেয়। যা জলমহাল ইজারা নীতিমালার লংঘন। এই লীজের ফলে গ্রামের ও গ্রামের বাসিন্দাদের জন্য যে কাজগুলো করা হত তা শুধু বন্ধই হয় নি বরং গ্রামবাসী দৈনন্দিন কাজে দীঘির পানির ব্যবহার থেকেও বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় গ্রামবাসী ওই লীজ বাতিল করে গ্রামের সমিতিকে লীজ দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও নাচোলের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নীলুফা সরকারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করে উপজেলায় অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এ ব্যাপারে ইউএনও বলেন, উপজেলা জলমহাল কমিটি কোন সংগঠনকেই লীজ দেয় নি। কমিটি ইজারা মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠায় জেলা প্রশাসনের রাজস্ব শাখায়। কিন্তু সে প্রস্তাব গ্রহণ হয় নি। বরং ভবানীপুর পাহাড়পুর সমিতি রাজস্ব শাখায় আপীল করে লীজ পায়। কিন্তু বরেন্দ্রা সমিতি আপীলই করে নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন,তিনি সোমবার(আজ) সকালে নিজেই সরেজমিনে দীঘি পরিদর্শন করেছেন। দীঘির লীজ নীতিমালা অনুযাযী গ্রামবাসি পাবারই হকদার। কিন্তু নিয়মানুয়াী তাদেও সমিতি আপীল না তাঁদের লীজ দেয়ার সূযোগ গটে নি। এখন তাদের পরামর্শ দেয়া হয়েছে বিভাগীয় কমিশনার বরাবর আপীল করার। এতে সমস্যার সমাধান হতে পারে।