চৌগাছা পৌরসভার ত্রিশ কোটি টাকার বাজেট ঘোষণা

  • চৌগাছা (যশোর) প্রধিনিধি
  • ২০২৫-০৬-৩০ ১৮:৫৯:২৯
image

যশোরের চৌগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে ত্রিশ কোটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (৩০ জুন) সোমবার দুপুরে পৌরকার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। এ বছর পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ১’শ ৭৫ টাকা। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে, রাজস্ব খাতে ১০ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪’শ ৪১ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৭শত ৩৪ টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। পৌর প্রশাসক জানান, ‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্রীজ কালভার্ট নির্মান, পানির লাইন সস্প্রসারন, বাস টার্মিনাল নির্মান, পৌরপার্ক নির্মান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।’ তিনি আরো বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।