দৌলতপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৬-৩০ ১৮:০৩:২৮
image

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ
দৌলতপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০জুন) বেলা ১১টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া জেলার ফয়সাল মাহমুদ এবং ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া সভায় দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বর্তমান প্রশাসনিক উদ্যোগ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল, উপজেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।