আড়ংঘাটার তেলিগাতী কাজীপাড়ায় ভু’মিদস্যু মইনুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৬-৩০ ০০:০৯:০৬
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী কাজীপাড়ায় ভু’মিদস্যু কাজী মইনুল এর  অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি । বিগত ফ্যাসিষ্ট সরকারের দোষর কাজী মইনুল ছিলেন যোগিপোল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা। প্রতিবেশি কাজী আব্দুর রাজ্জাক তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আড়ংঘাটা থানায় সাধারন ডায়েরী করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে। থানায় দায়েরকৃত কাজী আব্দুর রাজ্জাক এর সাধারন ডায়েরী সুত্রে জানা যায় গত গত ০৭/১০/ ২২ ইং তারিখে তেলিগাতী কাজী পাড়ার , কাজী মনছুর এর পুত্র কাজী মইনুল (বাবলু) কাজী নাজমুল এর পুত্র কাজী রুবা জোরপুর্বক কাজী আঃ রাজ্জাকের তেলিগাতী মৌজার জমিতে জোরপুর্বক প্রবেশ করে উক্ত জমিতে লাগানো গাছ কাটার চেষ্টা ও জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে কাজী নাজমুল, কাজী শিমুল, কাজী বকুল বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে। এলোপাতাড়ি মারপিট করে। এবং প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এ ঘটনায় ভুক্তভোগি আড়ংঘাটা থানায় সাধারন ডায়েরী করেন যার নং ৪৬৭। জিডি করার পর ক্ষিপ্ত হয়ে পুনরায় কাজী মইনুল বিভিন্ ভাবে  হুমকি দিতে থাকে গত ২১/০৭/২৪ ইং তারিখে আনুমানিক রাত ১০ টায় কাজী মইনুল এর নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন   কাজী আব্দুর রাজ্জাক এর বসতবাড়িতে গিয়ে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে এ ঘটনায় কাজী আব্দুর রাজ্জাক এর পুত্র কাজী ইমরান ১৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন যার নং সি আর ৫৯/২৪। এছাড়া গত ২৬/০৪/২৩ ইং তাং রাজ্জাক এর স্ত্রী বাদী হয়ে আদালতে মইনুল  এর হুকুমে বকুল, সাইফুল , নাজমুল, শিমুল এবং কাজী নাজমুল এর পুত্র কাজী  রুবার নামে আদালতে   মামলা করেন যার নং সি আর, ৩৬/২৩।  উক্ত  মামলায় আদালত থেকে রুবার নামে গ্রেফতারি পরানো জারি হয়েছে।ভুমিদস্যু মইনুল এর অত্যাচার এর হাত থেকে রেহায় পেতে কাজী রাজ্জাক গত ২০/০৯/২৪ তারিখে খুলনার শহীদ আবু নাসের স্টেডিমায়ের অস্থায়ী ক্যাম্পে লিখিত  অভিযোগ দায়ের করেন ।  এ বিষয়ে অভিযুক্ত  কাজী মইনুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।